কর্ণেল আবু তাহের

Posted by রেজওয়ান on 8:44 AM


১৯৩৮ সালের ১৪ নভেম্বর আবু তাহেরের জন্মগ্রহণ করেন আসামের বদরপুর রেলওয়ে স্টেশনে নানার কর্মক্ষেত্রে ।
পৈত্রিক নিবাস : নেত্রোকোনা জেলার পূর্বধলা থানার কাজলা গ্রামে ।
পিতা : মহিউদ্দিন আহমেদ । রেলওয়েতে চাকুরী করতেন ।
মাতা :আশরাফুন্নেসা ।
আবু তাহের এগারো ভাইবোনের মধ্যে তৃতীয় ।
ছোটবেলা হতেই সাহসী ছিলেন কর্ণেল তাহের । ১৯৫২ সালে পিতার কর্মসূত্রে চট্টগ্রামে থাকার সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী নুরুল আমীনের চট্টগ্রামের দোহাজারীতে ট্রেনে করে যাবার সময় ষোলশহর স্টেশনের কাছে তাঁর কামরায় পাথর ছুঁড়ে মারেন কর্ণেল তাহের ।
১৯৫৫ সালে ম্যাট্রিক পাশ করেন কুমিল্লা হতে । ১৯৫৮ সালে এম.সি কলেজ হতে ইন্টার পাশ করেন । বামপন্থীয় রাজনৈতিক মতাদর্শের প্রতি অনুরাগ তখন থেকেই গড়ে উঠে তাঁর ।
১৯৬০ সাল : পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন ।
১৯৭১ সাল : পাকিস্তান হতে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেন । ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তিনি ।
১৯৭২ সাল : জাসদে যোগদান করেন ।
১৯৭৫ সালের ০৭ নভেম্বর : তাঁর নেতৃত্বে জাসদ , বিপ্লবী গণ বাহিনী , বিপ্লবী সৈনিক সংস্থার যৌথ উদ্যোগে মহান সিপাহী জনতা বিপ্লব সংঘটিত হয় ।
১৯৭৬ সালের ২১ জুলাই : মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গোপন-সাজানো বিচারে জিয়া সরকার তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়।